×

আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘন্টায় ৩০০ ফিলিস্তিনি হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ এএম

গাজায় ২৪ ঘন্টায় ৩০০ ফিলিস্তিনি হত্যা

ছবি: এপি

ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) গত ২৪ ঘন্টায় অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে আরো  অন্তত ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এ নিয়ে উপত্যাকায় মোট নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি।

রবিবারও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত ছিল। তবে উত্তর গাজায় ইতপূর্বে বিমান হামলা চালানো এলাকাগুলোতে ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে স্থল অভিযান চালানোর পরও ইসরায়েলি সেনারা হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে। খবর রয়টার্সের।

নিহত ফিলিস্তিনিদের অধিকাংশই নারী ও শিশু। গাজায় হামাস সমর্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৯৭ জন নিহত এবং অন্তত ৫৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবারের এই ফোনালাপে পুতিন গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানান।

এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, রাশিয়া যে কোন সন্ত্রাসবাদের বিপক্ষে। তাই ইসরায়েলের আগ্রাসনের কারণে গাজায় বেসামরিক মানুষ যে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে সেটি আমরা মেনে নিতে পারি না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। মাঝে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App