×

আন্তর্জাতিক

মিসরে নিরাপত্তা দপ্তরে গোলাগুলি, ৪ পুলিশ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৯:০৪ এএম

মিসরে নিরাপত্তা দপ্তরে গোলাগুলি, ৪ পুলিশ নিহত

মিসরে নিরাপত্তা দপ্তরে গোলাগুলি, ৪ পুলিশ নিহত। ছবি: সংগৃহীত

মিসরের সিনাই উপদ্বীপে অত্যন্ত সুরক্ষিত জাতীয় নিরাপত্তা সদরদপ্তরে গোলাগুলিতে পুলিশের চার সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২১ কর্মকর্তা।

স্থানীয় সময় রবিবার এ ঘটনা ঘটে। সেখানে দায়িত্বরত নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মিসরের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, মিসরের উত্তর সিনাই প্রদেশের রাজধানী শহর আল-আরিশে জাতীয় নিরাত্তা সদরদপ্তরে এই গোলাগুলির ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়, হতাহতদের একটি তালিকা তারা হাতে পেয়েছেন। ওই তালিকায় হতাহতদের কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যরা স্থাপনার ভেতরে ছোড়া কাঁদানে গ্যাসের কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হন। আহতদের মধ্যে পুলিশের আটজন কর্মকর্তা রয়েছেন।

তবে ঠিক কারণে অত্যন্ত সুরক্ষিত একটি নিরাপত্তা স্থাপনার ভেতরে গোলাগুলির ঘটনা ঘটলো তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া বিষয়টি নিয়ে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাব কোনো মন্তব্য করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App