×

আন্তর্জাতিক

বাখমুতের গ্রাম দখলের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১০ পিএম

বাখমুতের গ্রাম দখলের দাবি

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বাখমুত অঞ্চলের পাশে অবস্থিত বারখিভকা গ্রাম রুশ সেনারা দখলে নিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।

বিশ্ব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে দোনেৎস্কের বাখমুত অঞ্চলকে কেন্দ্র করেই মূল লড়াই হচ্ছে। খবর আল আরাবিয়্যা নিউজের।

বারখিভকা গ্রাম দখলের ব্যাপারে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে প্রিগোজিন দাবি করেছেন, ‘বারখিভকা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।’ তবে তার এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলা চালায় রাশিয়া। যুদ্ধের শুরুতে কিয়েভ দখল করতে চেয়েছিলেন রুশ সেনারা। কিন্তু ইউক্রেনীয়দের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App