×

আন্তর্জাতিক

চীনকে নিয়ে নতুন বিশ্বব্যবস্থা গড়তে চায় রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১১:৪৮ পিএম

চীনকে নিয়ে নতুন বিশ্বব্যবস্থা গড়তে চায় রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি

চীনকে নিয়ে নতুন বিশ্বব্যবস্থা গড়তে চায় রাশিয়া। বুধবার (৩০ মার্চ) চীন সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন। খবর রয়টার্সের।

বুধবার তিনি চীনের পূর্বাঞ্চলীয় শহর হুয়াংশানে পৌঁছান। একমাস ধরে ইউক্রেনে রাশিয়া যুদ্ধের মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথমবার চীন সফর। এসময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন ল্যাভরভ। আর সেই বৈঠকের আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ভিডিওটি প্রকাশ করে।

ভিডিওতে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে বিশ্ব একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারাসহ (চীন) আমরা মিলে আমাদের প্রতি সহানুভূতিশীল দেশগুলো নিয়ে একটি বহুমেরুকেন্দ্রিক, ন্যায়পরায়ণ ও গণতান্ত্রিক বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাবো।

ইউক্রেনে রাশিয়ার হামলার ৫ সপ্তাহ গড়ালেও এখন পর্যন্ত এর নিন্দা জানায়নি বেইজিং। উপরন্তু রাশিয়াকে অস্ত্র ও অর্থ দিয়ে চীন সহযোগিতা করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। এমন পথে না হাঁটতে সম্প্রতি এক ভিডিও কনফারেন্সে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে এগিয়ে নিতে মস্কো ও বেইজিং কাজ করে যাবে।

চীনের মুখপাত্র আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের প্রচেষ্টারও কোনো সীমা নেই, নিরাপত্তা বজায় রাখতে আমাদের প্রচেষ্টার কোনো সীমা নেই, আধিপত্যের বিরোধিতার ক্ষেত্রেও কোনো সীমা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App