×

ভারত

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ছবি : সংগৃহীত

নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

বাংলাদেশে ভারতের প্রধান দূতাবাস বা হাইকমিশন অবস্থিত ঢাকায়। পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে রয়েছে ভারতের সহকারী হাইকমিশন। এসব মিশনে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সবাইকে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

আরো পড়ুন : বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ সিদ্ধান্ত নেওয়া হলেও বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর স্বাভাবিকভাবেই খোলা থাকবে। কূটনৈতিক ও দাপ্তরিক কার্যক্রমেও কোনো ব্যাঘাত ঘটবে না বলে তারা নিশ্চিত করেছেন।

তারা জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে বাংলাদেশে কর্মরত সব ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তার পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মাত্র কয়েক সপ্তাহ আগে এ পদক্ষেপ নিলো ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App