×

ভারত

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৯:১১ পিএম

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাশীন বিজেপি সরকার। এ নিয়ে পশ্চিমবঙ্গে দলটি রাস্তায়ও নেমেছে। বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয় কলকাতায়।

এরই মধ্যে বাংলাদেশ ইস্যুতে ভারতে যা হচ্ছে, সে পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন, 'বাড়াবাড়ি হচ্ছে'। একই সঙ্গে এসব ইস্যুকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন।

বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড় বাবু, বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু। এগুলো দেখা যায় না?

তিনি বলেন, মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না? পালটা হামলা যারা করছে, তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা... অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

সিদ্দিকুল্লাহ বলেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল, তখন মোদিজি বলেছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন - এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।

তিনি আরো বলেন, সন্ন্যাসী যদি অপরাধ করে, সে অপরাধী, ইমাম অপরাধ করলে সেও অপরাধী। ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী ৪০ বছর ধরে কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? অপরাধ অপরাধই।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App