×

সরকার

পুলিশে অতিরিক্ত এসপিসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম

পুলিশে অতিরিক্ত এসপিসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন

ছবি : সংগৃহীত

চার অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরো পড়ুন : আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

এছাড়া সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টার্সে, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হক এবং এসবির সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুটি বদলির আদেশও বাতিল করা হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২২ এপ্রিল ২০২৬-এর মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় ২৩ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

ভাটারায় বিএনপি-আওয়ামী লীগ যৌথ জুয়া-বাণিজ্য, নীরব প্রশাসন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App