×

সরকার

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, আটক ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, আটক ২

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দেওয়া দুই প্রতারককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাপূর্বক অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

এতে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আসছিল।

তারা চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে সিলেট নগরের কাজীটুলার একটি বাসা থেকে প্রতারক চক্রের মূলহোতা মো. কামরুল হাসান হিমেল (৩২)-কে আটক করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হিমেল প্রধানমন্ত্রীর এপিএসের ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। তিনি বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্থ আদায় করতেন।

এসব অর্থ তিনি নিজের অ্যাকাউন্টে না নিয়ে সহযোগীদের ব্যাংক, বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতেন।

হিমেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তার সহযোগী শরীফ আহমদকেও (৪২) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কয়েকটি স্মার্টফোন, বাটন ফোন ও বিভিন্ন ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে একই কৌশলে প্রতারণা করে আসছিলেন।

তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।

আইনি ব্যবস্থা গ্রহণে আটক দুজনকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের ওপর মার্কিন অবরোধকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে চীনের হুঁশিয়ারি

ইরানের ওপর মার্কিন অবরোধকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে চীনের হুঁশিয়ারি

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, মা ও ভাই-বোন হাসপাতালে

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, মা ও ভাই-বোন হাসপাতালে

ময়মনসিংহে হামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App