×

সরকার

স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম

স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ২৫ মার্চ বুধবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ছাত্রদলের ঢাকার সব ইউনিট অংশগ্রহণ করবে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অংশ হিসেবে সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে ছাত্রদল। এরপর ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে সংগঠনটির নেতাকর্মীরা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সারা দেশের ছাত্রদলের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বিএনপির ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সকাল থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ

সকাল থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং দুপুরে

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং দুপুরে

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

কবে থেকে দেয়া হবে ‘ভিটামিন এ’ ক্যাপসুল, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

কবে থেকে দেয়া হবে ‘ভিটামিন এ’ ক্যাপসুল, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App