×

সরকার

ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রম উদ্বোধন, কে কত পেলেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:০২ পিএম

ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রম উদ্বোধন, কে কত পেলেন?

ছবি : সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ধর্মীয় সেবক মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইত, ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও সহকারী যাজক এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

আরো পড়ুন : অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

প্রতিটি মসজিদের জন্য মাসিক সম্মানি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইমাম পাবেন ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান উপাসনালয়ের জন্য প্রতি মাসে ৮ হাজার টাকা বরাদ্দ রয়েছে। মন্দিরের পুরোহিত ৫ হাজার ও সেবাইত ৩ হাজার, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ৫ হাজার ও উপাধ্যক্ষ ৩ হাজার, চার্চের যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মের শীর্ষস্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App