×

সরকার

প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের পদত্যাগের আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম

প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের পদত্যাগের আবেদন

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া চাকরি থেকে পদত্যাগের আবেদন করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে এ তথ্য জানিয়েছে।

২০২৪ সালের অক্টোবরে তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পদত্যাগের আবেদনে তিনি অবশিষ্ট মেয়াদে দায়িত্ব পালন করতে অপারগতার কথা উল্লেখ করেছেন।

আরো পড়ুন : মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি

গত শনিবার তাঁকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আবদুর রশিদ–এর চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময় তিনি গণমাধ্যমকে জানান, তিনি আগেই পদত্যাগ করেছিলেন; কিন্তু নির্বাচনের কারণে তা গৃহীত হয়নি। এখন আনুষ্ঠানিকভাবে সেই আদেশ জারি হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App