×

সরকার

রাজনৈতিক মামলার তালিকা পাঠাতে আইন মন্ত্রণালয়ের চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পিএম

রাজনৈতিক মামলার তালিকা পাঠাতে আইন মন্ত্রণালয়ের চিঠি

১৭ ডিসেম্বরের মধ্যে এ তালিকা পাঠাতে বলা হয়েছে। ছবি : সংগৃহীত

রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা পাঠানোর জন্য দেশের সব পাবলিক প্রসিকিউটরকে চিঠি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ১৭ ডিসেম্বরের মধ্যে এ তালিকা পাঠাতে বলা হয়েছে।

উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা চিঠিতে এ তালিকা চাওয়া হয়। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) গণমাধ্যমে সেই চিঠি এসে পৌঁছেছে।

ওই চিঠিতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের, বিশেষ করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। যা অনেক ক্ষেত্রে ‘গায়েবি মামলা’ নামে পরিচিত। এসব মামলা সংক্রান্তে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই নির্ধারিত ছকে এসব মামলার তথ্য জরুরি।

 মামলার তালিকা তৈরিতে বিশেষভাবে যত্নবান ও দায়িত্বশীল হওয়াসহ সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে চিঠিতে বলা হয়েছে। মামলার তালিকা পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে মন্ত্রণালয়।

আরো পড়ুন : ‘ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়'

 


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যমজ ভাইকে নিয়ে নেদারল্যান্ডসের শক্তিশালী বিশ্বকাপ দল

যমজ ভাইকে নিয়ে নেদারল্যান্ডসের শক্তিশালী বিশ্বকাপ দল

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

ঈদ মোবারক বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App