বাংলাদেশের সবাই এক পরিবার : প্রধান উপদেষ্টা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১২:৫৯ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের সবাই এক পরিবার বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনাকালে এ মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের সবাই এক পরিবার। পার্থক্য করা, বিভেদ করার কোনো সুযোগ নাই। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা মূল লক্ষ্য। হিন্দুরা সব সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাইতে পারে।
তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আইনের অধিকার সবার সমান। ধৈর্য ধরে আমাকে সাহায্য করেন। তারপর বিবেচনা করবেন কি পারলাম আর কি পারলাম না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর বৃহস্পতিবার (৮ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। সেদিন প্রধান উপদেষ্টা এবং ১৩ জন উপদেষ্টা শপথগ্রহণ করেন। এরপর রোববার (১১ আগস্ট) আরও দুজন উপদেষ্টা শপথ নেন। আমেরিকায় থাকায় ফারুক-ই-আজম শপথ নেননি। দেশে ফিরে তিনি আজ শপথ নিয়েছেন।
আরো পড়ুন : শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
