×

ফুটবল

সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ফাইনালে পিছিয়ে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

ফাইনালে পিছিয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নেপালে চলমান সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পোখরায় ম্যাচের প্রথমার্ধে ভারত এক গোলে করে এগিয়ে যায়।

পুরো টুর্নামেন্টে দাপট দেখানো বাংলাদেশ ফাইনালে এসে ভারতের কৌশলী ফুটবলের কাছে বাধাগ্রস্ত হচ্ছে। গ্রুপ পর্যায়ে নিজেদের জালে বল জড়াতে না দিলেও আজ রক্ষণের ভুলে লিড হারিয়েছে তারা। ম্যাচের ৪২ মিনিটে ভারতের করা গোলটি বাংলাদেশকে এখন খাদের কিনারায় ঠেলে দিয়েছে।

এর আগে, গ্রুপ পর্বে ভারতকে ২-০ গোলে অনায়াসেই হারিয়েছিল বাংলাদেশ। যেখানে প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল তারা। তবে ফাইনালের মঞ্চে সেই চেনা ছন্দে দেখা যাচ্ছে না লাল-সবুজের দলকে। বল দখলে রাখলেও আজ কার্যকর আক্রমণে উঠতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। উল্টো কৌশলী ফুটবল খেলে বাংলাদেশের রক্ষণভাগে নিয়মিত ভীতি ছড়াচ্ছে ভারত।

এ সময় বাংলাদেশকে পুনরায় খেলায় ফিরতে হলে ম্যাচের দ্বিতীয়ার্ধে তাদেরকে গোল করতেই হবে। নির্ধারিত সময় শেষে খেলা ১-১ গোলে ড্র থাকলে তা টাইব্রেকারে গড়াবে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী অতিরিক্ত ৩০ মিনিট নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

রাশেদ প্রধানের মন্তব্য ঘিরে উত্তেজনা, পিএস জনি আটক

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার করলো র‍্যাব

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App