×

বিনোদন

শাকিব খানের শুটিং দেখতে না পেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৫:২৭ পিএম

শাকিব খানের শুটিং দেখতে না পেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

বাংলা সিনেমার ‘কিং খান’ হিসেবে পরিচিত শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী।

শাকিব খানের শুটিং দেখতে না পেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে ‘গলুই’ সিনেমার শুটিং করছেন। এটি নির্মাণ করছেন এস এ হক অলিক। এতে শাকিবের নায়িকা পূজা চেরি। সিনেমাটির শুটিং চলছে জামালপুরের গ্রামীণ অঞ্চলে।

সেখানেই শুটিং দেখার জন্য হাজারো মানুষের ভিড় লেগে আছে। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব এবং পূজাকে একবার দেখার জন্য। তবে এক গৃহবধূ শাকিবের শুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন।

গত সোমবার (১১ অক্টোবর) জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামে এই ঘটনা ঘটেছে। তথ্যটি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক।

মাহবুবুল হক জানিয়েছেন, ‘গলুই’ সিনেমার শুটিংয়ের জন্য শাকিব খান অবস্থান করছেন জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়া জেলার সারিয়াকান্দি সীমানার জামথল ঘাটে। তাকে দেখার জন্য প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছেন। এতে শুটিং করতে গিয়েও বেগ পেতে হচ্ছে তাদের।

সোমবার বিকালে বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিবের শুটিং দেখতে যাওয়ার বায়না ধরেন। কিন্তু ইয়াসিন অসুস্থ থাকায় তাকে নিয়ে যেতে পারেননি। এ নিয়েই বাঁধে ঝগড়া। সেই ঝগড়া থেকেই ক্ষুব্ধ হয়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। পরে দ্রুত ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন ইয়াসিন।

‘গলুই’ সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। এটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। সিনেমাটির বাজেট প্রায় দুই কোটি টাকা। এর মধ্যে ৪০ লাখ টাকা নিচ্ছেন শাকিব খান।

সিনেমাটিতে শাকিব অভিনয় করছেন লালু চরিত্রে। যে কিনা গ্রামের সহজ-সরল এক যুবক। অন্যদিকে পূজা অভিনয় করছেন মালা নামের রূপবতী এক তরুণীর ভূমিকায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App