×

বিনোদন

বইমেলায় মামুনুর রশীদের বই ‘ঘটনা সত্য, সত্য নয়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম

বইমেলায় মামুনুর রশীদের বই ‘ঘটনা সত্য, সত্য নয়’

নাট্যজন মামুনুর রশীদ। ছবি : ভোরের কাগজ

নাট্যজন মামুনুর রশীদ নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তার লেখা। এবার  সংবাদপত্রে লেখা তার উল্লেখযোগ্য কলাম নিয়ে প্রকাশ করলেন বই।

শনিবার (১ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় শব্দশিল্প থেকে প্রকাশিত হয়েছে ‘ঘটনা সত্য, সত্য নয়’ নামের বইটি।

মামুনুর রশীদ বলেন, ‘আজকের পত্রিকায় একেবারে শুরু থেকেই লিখছি। পত্রিকাটি জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে কলামটিও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কলাম একধরনের সময়ের বার্তা। প্রতি সপ্তাহেই কিছু না কিছু ক্ষেত্রে নতুন সমস্যার সৃষ্টি হয়। সেইগুলো নিয়ে যেমন সংবাদ প্রকাশিত হয়, তেমনি সম্পাদকীয় ও উপসম্পাদকীয়তে তার ছায়াও পড়ে। যেসব পাঠক বৃহস্পতিবারের এই কলামের অপেক্ষায় থাকেন, তাদের কাছে বইটির একটা মূল্য হতেও পারে।’

নতুন এই বই প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘আমি নাটকের লোক এবং আমার নাটকের বিষয়বস্তু সামাজিক দ্বন্দ্ব এবং বিকাশমান নতুন জগৎ। আমার কাছে নিত্যদিনের ঘটনাপ্রবাহ গুরুত্বপূর্ণ। আবার আমার অনেক নাটকের বিস্তার প্রায় আড়াই শত বছর বা পঞ্চাশ বছর অথবা একটি দিন। সেই প্রয়োজনেও সমাজের প্রতিদিনের ঘটনাপ্রবাহ, বদলে যাওয়া মানুষ বা একেবারে যে অচলায়তনটিতে ঘুণ ধরে গেছে অথচ বদলাচ্ছে না, তা-ও প্রয়োজন। সেই বিবেচনা থেকে সংকলনটির প্রকাশনার উদ্যোগ।’

আরো পড়ুন : ডা. মোস্তফা আলম বনি’র নতুন বই ‘গল্প ছন্দে স্বাস্থ্যকথা’ আসছে বইমেলায়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App