×

বিনোদন

নিলয়কে বিয়ে করেছেন পড়শি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম

নিলয়কে বিয়ে করেছেন পড়শি

সাবরিনা পড়শী

রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজের’ মাধ্যমে আলোচনায় আসেন সাবরিনা পড়শী। এরপর থেকেই গানের জগতে পথচলা শুরু তার। এখন গানের ব্যস্ততা তাকে ঘিরে রেখেছে। নিয়মিত স্টেজ শো করছেন এবং প্রকাশ করছেন নতুন নতুন গান।

এসবের মধ্যেই জানা গেছে, পড়শী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে পড়শী ও নিলয়ের বিয়ের এই খবর।

খোঁজ নিয়ে জানা গেছে, পড়শী ও নিলয় প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার একই আসরে তারা অংশ নেন। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে এবং কয়েক মাস এখানে ছিল। সেই সময় পড়শী ও নিলয়ের পরিবারের মধ্যে তাদের বিয়ের বিষয়ে আলোচনা হয়। পরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তবে বিয়ে নিয়ে এখনই কোনো পক্ষই সংবাদ প্রকাশ্যে আনতে আগ্রহী নয়। 

আরো পড়ুন: পরিচালক মাবরুর রশীদ বান্নাহর নামে আপত্তিকর চ্যাটিং ভাইরাল

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।

গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গত বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ বেশ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App