×

বিনোদন

বিয়ের পরেই সুখবর দিলেন তাহসান খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম

বিয়ের পরেই সুখবর দিলেন তাহসান খান

তাহসান খান-রোজা আহমেদ

আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত শনিবার পারিবারিকভাবে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। তাদের বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়।

তবে বিয়ের পর্ব শেষ করেই জনপ্রিয় গায়ক দিলেন আরেক সুখবর। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান ও রোজার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরেই জানা গেল নতুন একটি গান নিয়ে সবার সামনে আসছেন তাহসান।

শুধু তাই নয়, গানটির প্রকাশনা অনুষ্ঠানে এটি তৈরির গল্পও শোনাবেন এই শিল্পী। তাহসানের সেই নতুন গানের নাম ‘একা ঘর আমার’। স্যাড-রোমান্টিক গানটির কথা ও সুরও গায়কের নিজের। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।

এরই মধ্যে গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।  গানটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর সেখানে অভিনয় করেছেন গানের শিল্পীরাই। অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায় নির্মাণ করা হয়েছে এটি। সোমবার (৬ জানুয়ারি) অনুপম মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা রয়েছে। 

আরো পড়ুন: তাহসানকে বিয়ে করতেই প্রাক্তন প্রেমিককে ধোকা দিয়েছেন রোজা! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App