×

বিনোদন

বরুণ-কীর্তির প্রথম সিনেমা ‘বেবি জন’ মুক্তি পাবে ২৫ ডিসেম্বর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পিএম

বরুণ-কীর্তির প্রথম সিনেমা ‘বেবি জন’ মুক্তি পাবে ২৫ ডিসেম্বর

ছবি :সংগৃহীত

বরুণ-কীর্তির প্রথম সিনেমা ‘বেবি জন’ মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর। ছবিটি প্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি বরুণ-কীর্তি জুটির প্রথম সিনেমা। বরুণ-কীর্তি ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি এবং সান্যা মালহোত্রা।

এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ করে দারুণ সাফল্য পেয়েছেন অ্যাটলি। তিনি মজেছেন এখন বলিউডে। বরুণ ধাওয়ানকে নিয়ে দক্ষিণ ভারতের এই নির্মাতা বানিয়েছেন এবার ‘বেবি জন’। ছবিটিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে সদ্য বিয়ে করে আলোচনায় আসা কীর্তি সুরেশকে। এটিই তাদের জুটির প্রথম সিনেমা। অ্যাটলির পরিচালনাতেও দুজনের এটি প্রথম সিনেমা।

সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর। তার আগে গান-টিজার প্রকাশ করে দর্শকের নজর কেড়েছে ছবিটি। ছবির প্রযোজনা প্রতিষ্ঠানও বিশ্বব্যাপী ছবিটি মুক্তি দিতে প্রস্তুত।

জানা গেল, এটি প্রায় ৩ হাজার স্ক্রিনে মুক্তি পাবে।

বরুণ ধাওয়ান, অ্যাটলি কুমারসহ ‘বেবি জন’ ছবির টিমের কয়েকজন ১৬ ডিসেম্বর পিংকভিলায় একটি এক্সক্লুসিভ মাস্টারক্লাসে অংশগ্রহণ করেন। সেখানে তারা সিনেমাটির মুক্তির পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনাতেই তারা জানান, ৩ হাজার স্ক্রিনে মুক্তি পাবে ‘বেবি জন’।

সিনেমাটির স্ক্রিন সংখ্যা বেশ ভালো হলেও আলোচ্য বিষয় হলো এটি প্রতিদিন কতটি শো পাবে। বেবি জন সিনেমার জন্য শো সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ‘পুষ্পা ২’ এখনো জনপ্রিয় এবং ‘ভানবাস’ ও ‘মুফাসা’র মতো নতুন সিনেমাও শোয়ের জন্য প্রতিযোগিতা করবে। তাই ‘বেবি জন’র ডিস্ট্রিবিউটরদের এই সিনেমার জন্য যথাযথ শো পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

তবে ‘বেবি জন’ অভিনেতা বরুণ ও এর টিমের সবাই অত্যন্ত আত্মবিশ্বাসী। তারা মনে করছেন ছবিটি দর্শক দেখে মজা পাবেন। তাই তাদের শো এগিয়েই থাকবে।

অ্যাটলি বলেন, ‘সিনেমাটিতে এমন অনেক মুহূর্ত আছে যা দর্শককে মুগ্ধ করে রাখবে।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App