×

বিনোদন

নিজের ওপর বিরক্ত সালমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:৪২ পিএম

নিজের ওপর বিরক্ত সালমান

সালমান খান

অভিনয় জীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। তবে ক্যারিয়ারের শুরু থেকে তার জীবন নিয়ে কম চর্চা হয়নি। আজও সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল কম নয়।

কিন্তু হঠাৎ যদি আজ নিজের অতীতের সামনে দাঁড়ান সালমান? আজ থেকে ২০-২৫ বছর আগের সালমানের সঙ্গে দেখা হলে তিনি কী পরামর্শ দেবেন? ‘বিগবস ১৮’র প্রোমোতে সেই মুহূর্তেরই ঝলক উঠে এল। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, বর্তমানের সালমানের সামনে দাঁড়িয়ে অতীত ও ভবিষ্যতের সালমান। অতীত ও ভবিষ্যতের সালমানকে তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। অতীতের তরুণ সালমান প্রশ্ন করেন, এখানে কোন স্বীকারোক্তি দিতে এসেছ? কী এমন কাণ্ড ঘটিয়েছ?”

সেই প্রশ্নের উত্তরে বর্তমানের সালমান বলেন, আরে দাঁড়া ভাই! আমি কোনও কাণ্ড ঘটাইনি। তুইও অতীতে কিছুই করিসনি। আমি জানতাম না, নিজের অতীত দেখে এত বিরক্ত বোধ করব।

এর পরে বৃদ্ধ বয়সের সালমান বর্তমানের সালমানকে বলে ওঠেন, “আমি কি বিষয়টা ভালবেসে বা থাপ্পড় মেরে বোঝাব?” এই বক্তব্য শুনেই বিস্ফারিত চোখে তাকান সালমান। কৃত্রিম বুদ্ধিমতার সাহায্যে তৈরি সেই বৃদ্ধ সালমান জানান, তিনি এই মুহূর্তে ‘বিগবস ৩৮’-এর সঞ্চালনা করছেন। অবাক হয়ে ভাইজান নিজের বৃদ্ধ সত্তাকে প্রশ্ন করেন, তখনও কি ‘বিগবস্‌’-এর অস্তিত্ব থাকবে?

উল্লেখ্য, সালমান বর্তমানে ‘বিগবস ১৮’-র শুটিং নিয়ে ব্যস্ত। ২০১০ সাল থেকে এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করছেন অভিনেতা। ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ছোট পর্দার এই অনুষ্ঠান।

আরো পড়ুন: সালমানের জন্য বিয়ের প্রস্তাব, যা বললেন অভিনেতা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App