×

বিনোদন

এবারের জন্মদিনে চমকে দেবেন শাহরুখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

এবারের জন্মদিনে চমকে দেবেন শাহরুখ

শাহরুখ খান

এক বছরে হাজার কোটির ঘরে শাহরুখ খানের দুটি ছবি। ‘পাঠান’, ‘জাওয়ানে’র এই সাফল্যের পর ‘ডানকি’ও হয়েছে ব্যবসাসফল। গতবছর এভাবেই হেসে খেলে কেটেছে কিং খানের। চলতি বছর আলোচনায় আছেন নতুন কাজের খবর দিয়ে। এবার জানা গেল নিজের জন্মদিনে বিশেষ চমক দেবেন ভক্তদের।

শাহরুখের আসন্ন সিনেমা 'কিং'-এ গানের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। এরইমধ্যে ছবির থিম মিউজিক নিয়ে কাজ শুরু করেছেন তিনি। জানা গেছে, বেশ বড়সড় চমক আসছে 'কিং'-এর গানে।

আরো পড়ুন: সবসময় মেয়েকে সঙ্গে রাখার কারণ জানালেন ঐশ্বরিয়া

এবার খবর, ইতিমধ্যেই নাকি ছবির ঘোষণার থিম মিউজিক তৈরি শেষ করেছেন অনিরুদ্ধ। শাহরুখ খানের জন্মদিনেই ছবি মুক্তির ঘোষণা হবে বলেও জানা গেছে। বর্তমানে মেয়ে সুহানা খানের সঙ্গে অ্যাকশন দৃশ্যের অনুশীলনে ব্যস্ত কিং খান।

প্রসঙ্গত, সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কিং খান। ‘জাওয়ান’ছবিটি এ সম্মান এনে দিয়েছে তাকে। এতে শাহরুখের সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন। ছিলেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা ও বিজয় সেতুপতি। সব রেকর্ড ভেঙে আয়ের ঝুলিতে হাজার কোটি তুলে নিয়েছিল সিনেমাটি।

আরো পড়ুন: সিনেমায় রসায়ন দেখে ভক্তের মৃত্যু! (ভিডিও)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App