বন্যার্তদের পাশে দাঁড়ালেন অপু বিশ্বাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৬:০৯ পিএম
অপু বিশ্বাস
দেশের বেশ কয়েকটি জেলা ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটসহ সেখানে এখন নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে।
বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ ও প্রতিষ্ঠান দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন। বানের জলে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন কেউ কেউ।
আরো পড়ুন: টেলিপ্যাব থেকে রোকেয়া প্রাচীকে অব্যাহতি
সাধারণ মানুষের পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। বন্যায় বানভাসী মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। এবার তিনি কথাও রাখলেন। ত্রাণ পাঠাচ্ছেন পানিতে তলিয়ে থাকা অঞ্চলগুলোতে।
সোমবার (২৬ আগস্ট) অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ত্রাণ প্রস্তুত করার কিছু ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘মানুষ মানুষের জন্য।’ সেই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। নায়িকা প্রশংসা করছেন তার অনুরাগীরা।
আরো পড়ুন: খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর বিষয়ে হতবাক জায়েদ খান
এ প্রসঙ্গে অপু বলেন, ‘দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কদিন ধরে খুব অস্থিরতায় দিন কাটাচ্ছে বানভাসী মানুষদের কথা ভেবে। কত শিশু, কত নারী-গর্ভবতী, বৃদ্ধ মানুষেরা কত অসহায় দিন যাপন করছেন।
বিশেষ করে বাচ্চাদের কথা ভেবে মনটা হাহাকার করছে। সবার কথা মাথায় রেখেই আমার সাধ্যমতো কিছু ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছি। যদি এতে একটি মানুষেরও জীবন বাঁচে সেটাই আমার শান্তি।’
আরো পড়ুন: ১১ দিনেই ইতিহাস গড়েছে ‘স্ত্রী-২’
তিনি আরও বলেন, ‘এই ক্রান্তিকালে জাতির এক হয়ে কাজ করে যাওয়া উচিত। বন্যা পরবর্তী দিনগুলো নিয়েও আমাদের প্রস্তুত থাক হবে।’
প্রসঙ্গত, অপু বিশ্বাস বন্যার্তদের জন্য শুকনো খাবার, স্যালাইনসহ নানা রকম দরকারি জিনিস ত্রাণ হিসেবে পাঠাচ্ছেন বলে জানান।
