×

বিনোদন

বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন শাহরুখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০২:১২ পিএম

বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খান।

ভারতীয় সিনেমার জন্য অভূতপূর্ব অবদান রাখায় বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল’ -এ সেরাদের তালিকায় মনোনীত হয়েছেন তিনি। সেখানে ‘ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ তুলে দেয়া হবে শাহরুখের হাতে।

আগামী ১০ আগস্ট ওপেন-এয়ার ভেন্যু পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান। একশোটিরও বেশি ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করার জন্য মনোনীত হয়েছেন বলিউড বাদশা। পুরস্কার গ্রহণের পরে উপস্থিত দর্শকের সঙ্গে আলোচনায় অংশ নেবেন তিনি। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত তার কালজয়ী সিনেমা ‘দেবদাস’ দেখানো হবে হবে এ উৎসবে। 

মঙ্গলবার ‘লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল’-এর সাইটে এ খবর প্রকাশ করা হয়। এক বিবৃতিতে ফেস্টিভ্যালের আর্টিস্টিক ডিরেক্টর জিওনা এ. নাজারো বলেন, ‘শাহরুখ খানের মতো একজন কিংবদন্তিকে স্বাগত জানানো আমাদের জন্য স্বপ্ন। ভারতীয় চলচ্চিত্রে তার অবদান সম্পদ এবং প্রস্থ অভূতপূর্ব।

আরো পড়ুন : যেভাবে নারীদের মন জয় করেন শাহরুখ

তিনি আরো বলেছেন, প্রকৃতপক্ষেই শাহরুখ একজন সাহসী অভিনেতা। তার ছবি থেকে দর্শক যা আশা করেন তার প্রতি সবসময় সৎ থেকেছেন এই অভিনেতা। তিনি ‘জনগণের নায়ক’, অথচ মাটির কাছাকাছি। আমাদের সময়ের কিংবদন্তি তিনি।

এর আগে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন সাই মিং-লিয়াং, ক্লডিয়া কার্ডিনেল, জনি তো, ফ্রান্সেসো রোসি, হ্যারি বেলাফন্তে ও জেন বার্কিন।

উল্লেখ্য, ২০২৩ সালের তিন-তিনটি ব্লকবাস্টার হিট দেন শাহরুখ খান। জানুয়ারি মাসে মুক্তি পায় ‘পাঠান’, সেপ্টেম্বরে মুক্তি পায় ‘জওয়ান’ ও ডিসেম্বরে মুক্তি পায় ‘ডাঙ্কি’। প্রায় ৪ বছর পর বড়পর্দায় ফিরে নিজের রেকর্ড নিজেই ভাঙেন কিং খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App