×

বিনোদন

কর্নিয়া এবার রকস্টার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৭, ০৩:০৯ পিএম

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গেল ২৪ আগস্ট প্রকাশিত হয়েছে আসিফ আকবর ও কর্নিয়ার দ্বৈতগান ‘কি করে তোকে বোঝাই’। গানটি প্রকাশের পর আসিফ-কর্নিয়ার রসায়ন দেখে যেমন মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতা, তেমন আসিফ-কর্নিয়াকে পেয়েছেন রোমান্টিক লুকে। সম্প্রতি পাওয়ার ভয়েজ খ্যাত শিল্পী কর্নিয়া নতুন গান এবং নতুন লুক নিয়ে হাজির হয়েছেন দর্শক-শ্রোতাদের সামনে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যনারে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘তোমায়’। এই গান এবং গানের ভিডিওতে দর্শক-শ্রোতা কর্নিয়াকে পাবে মঞ্চ কাঁপানো করস্টারের ভূমিকায়। ‘ঘুম ভাঙা সব স্তব্ধ ক্ষনে/ এলোমেলো যতো স্বপ্ন কোনে/ খুব করে শুধু চেয়েছি আজ তোমায়’ এমন কথার গানটি লিখেছেন, সুর করেছেন এবং সংগীতায়জন করেছেন সেতু চৌধুরী। গানটির ভিডিও নির্মাণ করেছেন করেছেন তানভীর খান। গানটি প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘রক গানের প্রতি ভালোলাগা আর ভালোবাসার জায়গা থেকেই এই রিস্কটা নেয়া। তবে গানটিতে আমি আমার গায়কীর কারিশমা দেখিয়েছি পুরোটাই। ভালোই সাড়া পাচ্ছি গানটির জন্য।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App