×

বিনোদন

২০ বছর পর একসঙ্গে অক্ষয়- রাভিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১০:৪৭ এএম

২০ বছর পর একসঙ্গে অক্ষয়- রাভিনা
২০ বছর পর একসঙ্গে অক্ষয়- রাভিনা
২০ বছর পর একসঙ্গে অক্ষয়- রাভিনা

এবার প্রায় ২০ বছর পর একসঙ্গে দেখা গেল বলিউডের তারকা অভিনেতা অক্ষয় ও জনপ্রিয় অভিনেত্রী রাভিনাকে। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন।

সেখানে রাভিনাকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময়ও করেন অক্ষয়। তাদের সেই অনুষ্ঠান উপভোগের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। খবর এনডিটিভির।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এক সঙ্গে মঞ্চে থেকে ওই অনুষ্ঠানে পুরষ্কার দেন অক্ষয়-রাভিনা। পাশাপাশি বসে অনুষ্ঠান উপভোগ করতে ও কথা বলতে দেখা যায় তাদের। তাদের সেই অনুষ্ঠান উপভোগের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়া।

সেখানে নানান মন্তব্য করেছেন তাদের ভক্তরা। কেউ লেখেন, এটা কী দেখছি। আবার কেউ লেখেন, বহুদিন পর এই জুটিকে দেখছি।

১৯৯৪ সালের হিট জুটি ছিলেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। ‘মোহর’ ছবির শ্যুটিং থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তাদের প্রেম ছিল গভীর। বড় পর্দা তো বটেই সঙ্গে অফস্ক্রিন জুটি হিসেবেও তারা ছিলেন সেরা। তাদের সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ায়। কিন্তু, পরে সেই সম্পর্কে ভেঙে যায়। এর পর অক্ষয় বিয়ে করেন টুইঙ্কেল খান্নাকে। আর অনিল ঠাডানির সঙ্গে ঘর বাঁধেন রবিনা ট্যান্ডন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App