×

শিক্ষা

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চূড়ান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১০:১৭ এএম

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চূড়ান্ত

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ তৈরির কাজ শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার অনুমোদন দিলে সোমবার (১৮ আগস্ট) অথবা আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) ৪১ হাজারের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ প্রকাশ করা হবে।

রোববার রাতে এনটিআরসিএর সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই নিয়োগের সুপারিশ করতে আবেদন করেছে এনটিআরসিএ। চেয়ারম্যান আমিনুল ইসলাম রোববার এ সংক্রান্ত আবেদন মন্ত্রণালয়ে জমা দেন। ইতোমধ্যেই শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান আবেদনে অনুমোদন দিয়েছেন।

আরো পড়ুন : ১ মাসের আল্টিমেটাম শিক্ষকদের

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্যমতে, সোমবার (১৮ আগস্ট) শিক্ষা উপদেষ্টার দপ্তরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফাইল পাঠানো হবে। অনুমোদন মিললে সোমবারই সুপারিশ প্রকাশ হতে পারে। তবে অনুমোদনে দেরি হলে তা এক দিন পিছিয়ে মঙ্গলবার প্রকাশ করা হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হবে। সচিবের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। খুব দ্রুতই নিয়োগের সুপারিশ প্রকাশ করা হবে।

গত ১৬ জুন এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। আবেদন শুরু হয় ২২ জুন থেকে এবং শেষ হয় ১০ জুলাই রাত ১২টায়। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট।

সূত্র জানায়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে মোট এক লাখ ৮২২টি। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ খালি রয়েছে। সে হিসাবে প্রায় অর্ধেক পদ এবারও শূন্য থেকে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ৩৫ দিনে বাতিল ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট

মধ্যপ্রাচ্য সংঘাত চট্টগ্রামে ৩৫ দিনে বাতিল ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে

খাবারের ভিডিও থেকে বাংলাদেশ দলে যেভাবে এলেন সুলিভান ব্রাদার্স

খাবারের ভিডিও থেকে বাংলাদেশ দলে যেভাবে এলেন সুলিভান ব্রাদার্স

জ্বালানির সঙ্কটে বিশ্বের কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে

জ্বালানির সঙ্কটে বিশ্বের কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App