×

অর্থনীতি

৮ দিনে যমুনা সেতুতে টোল আদায় ১৮ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ পিএম

৮ দিনে যমুনা সেতুতে টোল আদায় ১৮ কোটি টাকা

ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরকে কেন্দ্র করে যমুনা সেতুতে যানবাহন পারাপারের চাপ বেড়েছে। এরই মধ্যে সোমবার (২৩ মার্চ) রাত পর্যন্ত ৮ দিনে সেতুটিতে টোল আদায় হয়েছে প্রায় ১৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।

প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বৃদ্ধি পায় এবং টোল আদায় দ্বিগুণ বা তারও বেশি হয়ে থাকে। এবারও ঈদকে ঘিরে টোল আদায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

গত ১৬ মার্চ রাত ১২টা থেকে ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত ৮ দিনে মোট ২ লাখ ৫৪ হাজার ১৭৫টি যানবাহন সেতু পারাপার করেছে। এ সময় মোট টোল আদায় হয়েছে ১৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।

তথ্য অনুযায়ী, ১৬ মার্চ ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৭০০ টাকা। ১৭ মার্চ ৪৬ হাজার ৯৩৮টি যানবাহন পারাপারে টোল আদায় হয় ৩ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৬৫০ টাকা। ১৮ মার্চ ৫১ হাজার ৫৯২টি যানবাহন পারাপার হয়, টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৬৫০ টাকা।

আরো পড়ুন : দেশজুড়ে তেলের সংকট, বন্ধ পেট্রল পাম্প

১৯ মার্চ ৪৫ হাজার ৬৩৩টি যানবাহন পারাপার হয়। ২০ মার্চ ১৬ হাজার ৯৬১টি যানবাহন পারাপারে টোল আদায় হয় ১ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৪৫০ টাকা। ২১ মার্চ ১৩ হাজার ৯১০টি যানবাহন পারাপারে টোল আদায় হয় ৬১ লাখ ৩ হাজার ৩০০ টাকা। ২২ মার্চ ১৮ হাজার ৩৩৭টি যানবাহন পারাপারে টোল আদায় হয় ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৯৫০ টাকা।

২৩ মার্চ ২৫ হাজার ১৪৬টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ১ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ২৫০ টাকা। সব মিলিয়ে ১৬ থেকে ২৩ মার্চ পর্যন্ত ২ লাখ ৫৪ হাজার ১৭৫টি যানবাহন পারাপারে মোট টোল আদায় হয়েছে ১৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।

ঈদ উপলক্ষে সেতুতে মোট ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছিল। মোটরসাইকেলের জন্য দুই প্রান্তে পৃথকভাবে দুটি করে বুথ রাখা হয়।

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঘরমুখো মানুষ এবার স্বস্তিতে বাড়ি যেতে পেরেছেন। ঈদের আগের দিন ছাড়া তেমন কোনো যানজট দেখা যায়নি এবং সামগ্রিকভাবে যান চলাচল স্বাভাবিক ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সকাল থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ

সকাল থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং দুপুরে

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং দুপুরে

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

কবে থেকে দেয়া হবে ‘ভিটামিন এ’ ক্যাপসুল, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

কবে থেকে দেয়া হবে ‘ভিটামিন এ’ ক্যাপসুল, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App