×

অর্থনীতি

বাংলাদেশকে ৩০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

বাংলাদেশকে ৩০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ২.৪৩ কোটি ডলার ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), প্রতি ডলার ১২০ টাকা ধরে যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ২৯১ কোটি ৬০ লাখ টাকা প্রায়। সোমবার (২ ডিসেম্বর) সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ময়মনসিংহে সৌর বিদ্যুৎ উৎপাদনে মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেডকে ২৪ দশমিক ৩ মিলিয়ন ডলার অর্থায়ন করবে তারা। এই ঋণের মধ্য থেকে ১৫ দশমিক ৫ মিলিয়ন ডলার এডিবি এবং এডিবি পরিচালিত লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড-২ (এলইএপি-২) থেকে ৮ দশমিক ৮ মিলিয়ন ডলার দেয়া হবে।

এ প্রকল্পের অধীনে ২০ মেগাওয়াট (মেগাওয়াট) গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনা করা হবে। এটি আন্তর্জাতিক অর্থায়নকারীদের সমর্থনপ্রাপ্ত দেশের প্রথম বেসরকারি খাতের ইউটিলিটি-স্কেল সৌর স্থাপনার একটি।

আরো পড়ুন: ব্যাংক খাতের মন্দ ঋণে নতুন যেসব প্রকল্প করা যেত

সৌরবিদ্যুৎ কেন্দ্রটি বার্ষিক ৩৭ দশমিক ৯ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন এবং বার্ষিক ১৮ হাজার ৩৪৪ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন এড়াবে।

এডিবির বেসরকারি সেক্টর অপারেশনের মহাপরিচালক সুজান গ্যাবরি জানান, দীর্ঘমেয়াদি অর্থায়ন বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে বেসরকারি খাতের সম্পৃক্ততাকে উৎসাহিত করতে সাহায্য করবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App