×

অর্থনীতি

ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকায়!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম

ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকায়!

ভারতীয় ৩৪ ট্রাকে আমদানি হয়েছে প্রায় ১ হাজার মেট্রিক টন পেঁয়াজ। ছবি: সংগৃহীত

বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে ১৩০ থেকে ১৫০ টাকায় উঠেছে। তবে ভিন্নচিত্র দেখা গেছে হিলি বাজারে।  

অতিরিক্ত গরম আর বৈরী আবহাওয়া নষ্ট হয়ে গেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ। আর এসব পেঁয়াজ স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে আড়তে। নিম্নমানের কিছু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ২০ টাকা কেজিতে। আর কিছু বিক্রি করা হচ্ছে ৩০০ টাকা বস্তা দরে।

আড়তদাররা জানান, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ মূলত বিক্রি হয়ে থাকে স্থলবন্দর থেকে। তবে পেঁয়াজের গুণগতমান খারাপ হওয়ায় পেঁয়াজগুলো নেয়া হয়েছে আড়ত ঘরে। সেখানে মেঝেতে ঢেলে শুকানো হচ্ছে ফ্যান দিয়ে। এরপরে শ্রমিক দিয়ে করা হচ্ছে বাছাই। ভালো পেঁয়াজ নেয়া হচ্ছে আলাদা ঘরে। সেগুলো বিক্রি করা হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। নিম্নমানের কিছু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ২০ টাকা কেজিতে। আর কিছু বিক্রি করা হচ্ছে ৩০০ টাকা বস্তা দরে। এমনকি কিছু পেঁয়াজ ফেলেও দিতে হবে।

হিলি কাস্টমসের তথ্যমতে, শনিবার সপ্তাহের প্রথম দিন ভারতীয় ৩৪ ট্রাকে আমদানি হয়েছে প্রায় ১ হাজার মেট্রিক টন পেঁয়াজ।

আরো পড়ুন : পেঁয়াজের ঝাঁজ শুল্কছাড়েও কমেনি


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App