×

অর্থনীতি

অর্থমন্ত্রী

জুয়া ও হুন্ডির কারণে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৫:৪০ পিএম

জুয়া ও হুন্ডির কারণে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে

ছবি: সংগৃহীত

জুয়া ও হুন্ডির কারণে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে, ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৯ মে) দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের এমপি এম, আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সময়ে দেশে আর্থিক অন্তর্ভুক্তির ব্যাপক প্রসারের কারণে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লেনদেনের মাত্রা বহুলাংশে বেড়ে গেছে। প্রযুক্তিগত এই উন্নয়নের সুবিধা কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র অনলাইন জুয়া-বেটিং, গেমিং, ফরেক্স, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ও হুন্ডি প্রভৃতি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে। এর ফলে একদিকে যেমন দেশ হতে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে, অপরদিকে প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। 

তিনি জানান, অনলাইন জুয়া/বেটিং ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচার রোধসহ এ ধরনের পাচার রোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) ও সংশ্লিষ্ট অন্যান্য আইন-প্রয়োগকারী সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে। অনলাইন জুয়া/বেটিং এবং হুন্ডির সঙ্গে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ৪৮ হাজার ৫৮৬টি ব্যক্তিগত এমএফএস হিসাব বিএফআইইউ স্থগিত করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। 

অর্থমন্ত্রী বলেন, এ পর্যন্ত এ সংক্রান্ত অভিযোগে ৫ হাজার ৭৬৬ জন এজেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার জন্য তাদের তথ্য সিআইডিতে পাঠানো হয়েছে। তারমধ্যে হুন্ডি লেনদেনে জড়িত সন্দেহে ৫ হাজার ২৯টি এমএফএস এজেন্টশিপ ইতোমধ্যে বাতিল করা হয়েছে। হুন্ডির সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে ২১টি মানিচেঞ্জার প্রতিষ্ঠান ও এদের স্বার্থসংশ্লিষ্ট ৩৯টি হিসাবের তথ্যাদি সিআইডিতে পাঠানো  হয়েছে।  

তিনি জানান, অবৈধ হুন্ডি, গেমিং, বেটিং, ক্রিপ্টোকারেন্সির সঙ্গে জড়িত সন্দেহে এমএফএস প্রতিষ্ঠান বিএফআইইউর নির্দেশনা মোতাবেক এ পর্যস্ত ১০ হাজার ৬৬৬টি এমএফএস এজেন্ট হিসাবের লেনদেন ব্লক করা হয়েছে।

তিনি আরো জানান,  হুণ্ডি প্রক্রিয়ার সঙ্গে জড়িত সন্দেহে ৬টি এমএফএস ডিস্ট্রিবিউটরের তথ্য সম্বলিত গোয়েন্দা প্রতিবেদন সিআইডিতে পাঠান হয়েছে। এর মধ্যে ২টি ডিস্ট্রিবিউটরের কাজ বন্ধ করা হয়েছে। এছাড়া হুণ্ডি প্রতিরোধে সংশ্লিষ্ট দূতাবাসগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App