×

অর্থনীতি

এলসিতে সমস্যা সমাধানে গভর্নরের সঙ্গে বিএবি নেতাদের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১২ পিএম

এলসিতে সমস্যা সমাধানে গভর্নরের সঙ্গে বিএবি নেতাদের বৈঠক

প্রতীকী ছবি

এলসির সমস্যা-সমাধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করেছেন বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) নেতারা।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে ১১ ব্যাংকের চেয়ারম্যান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বিএবি-এর নেতারা গভর্ণরের কাছে ডলারের সংকটে এলসি খুলতে পারছেনা বলেন জানান। তাই এর সমস্যা সমাধান চেয়েছেন তারা। তারা বলেন, সামনে রমজান আসছে । ডলার সংকটে অনেক ব্যাংক এলসি খুলতে পারছেনা। তাই ব্যবসায়ীরা যদি এখন এলসি খুলতে না পারে, তাহলে রমজানের নিত্যপ্রয়োজনী পণ্যে আমদানি করা সম্ভব হবে না। ফলে অসাধু ব্যবসায়ীরা পণ্যের ঘাটতি দেখিয়ে দাম বাড়িয়ে দিতে পারে বলে তাদের আসঙ্কা। তাই এলসি খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছেন। এছাড়া, রমজানের নিত্যপ্রযোজনীয় পণ্যের পাশাপাশি শিল্প কাচমাল আমদানিতে ডলারের সহযোগিতা চাওয়া হয়েছে।

মেজবাউল হক বলেন নেতারা আরো বলেছেন, আমরা সব সময় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা পেয়েছি। বর্তমান এই সংকটেও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাই।

এ বিষয়ে গভর্নর কী বলেছে জানতে চাইলে মুখপাত্র বলেন, গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

গভর্নর আরো বলেন, এই সংকটে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপশি তাদের ভূমিকা রয়েছে। কিভাবে ডলার সংকট কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে তাদের নির্দেশনা দিয়েছেন।

তবে গভর্নর সঙ্গে আর কোন বিষয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে মেজবাউল হক বলেন, গভর্নরের সঙ্গে দেশের অর্থনীতির সার্বিক বিষয়েও কথা বলেছেন নেতারা। তবে সবারেই আশা শিগগিরই দেশের সার্বিক অর্থনীতি ভালো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App