×

ঢাকা

চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় মিটারে চুম্বক ব্যবহার করে অভিনব কায়দায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির নারায়ণগঞ্জের একটি ভিজিল্যান্স দল এ অভিযান চালিয়ে ফতুল্লা রেললাইন বটতলা এলাকার ‘প্যাটার্ন ফিনিশিং’ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

এ সময় উপস্থিত ছিলেন- ফতুল্লা জোনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।

তিতাস কর্তৃপক্ষ জানায়, সংযোগটি আমজাদ হোসেন মোল্লার নামে নিবন্ধিত হলেও বর্তমানে কারখানাটি ভাড়ায় পরিচালিত হচ্ছে। এর আগে অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালিয়ে দেখা যায়, আরএমএস কক্ষ তালাবদ্ধ ছিল। বাইরে থেকে পর্যবেক্ষণে মিটারে তিনটি চুম্বক (ম্যাগনেট) লাগানো এবং ইবিসি মিটারের পালস বন্ধ রাখার প্রমাণ মেলে, যার ফলে মিটার ধীরগতিতে চলছিল।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন জানান, আমাদের ধারণা, প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করা হচ্ছিল। মিটার খুলে নেওয়া হয়েছে, নীতিমালা অনুযায়ী বিল ও জরিমানা করা হবে। তিনি বলেন, ‘গ্যাস চুরির সঙ্গে জড়িতরা সাধারণত রাতে সক্রিয় থাকায় ভোর থেকেই ভিজিল্যান্স টিম অভিযান শুরু করে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

সুইসাইড নোটে মিমো সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

‘আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় বাংলাদেশ’

‘আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় বাংলাদেশ’

ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহপাঠী পুলিশ হেফাজতে

ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহপাঠী পুলিশ হেফাজতে

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App