×

ঢাকা

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ এএম

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

নরসিংদী-মদনগঞ্জ সড়কে এক টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে সড়কের পাঁচ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নরসিংদী মডেল থানার ওসি এআরএম আল-মামুন।

নিহত মুজিবুর রহমান (৫৫) মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের বিরামপুর এলাকার মৃত তারা মিয়ার ছেলে এবং মাধবদী পৌর এলাকার কালিবাড়ির দেওয়ান টেক্সটাইল মিলের কেয়ারটেকার ছিলেন।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, নানা কাজ নিয়ে মাধবদী থেকে প্রায়শই নরসিংদী আসতেন তিনি। সোমবার সন্ধ্যায়ও নরসিংদী থেকে কাজ শেষ করে তিনি মাধবদী ফিরছিলেন। 

ধারণা করা হচ্ছে, পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন, সঙ্গে থাকা স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে গুরুতর আহত করে সড়কে ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি এআরএম আল-মামুন বলেন, মুজিবুর রহমানকে রাত ১০টার দিকে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালে নামিয়ে চালক চলে যায়। তাকে খুঁজে পেলেই প্রকৃত ঘটনা জানানো যাবে।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টেকনাফে পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফে পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার

দেশে আজ স্বর্ণের বাজার মূল্য কত?

দেশে আজ স্বর্ণের বাজার মূল্য কত?

গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

এলএনজি টার্মিনাল বন্ধ গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App