×

ঢাকা

টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

ছবি : সংগৃহীত

ঢাকা–টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে বালুবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ থানার হাসু (২০) ও আশরাফ (৩০)। তারা ১৯ জন শ্রমিকের একটি দলের সঙ্গে ওই এলাকায় সড়ক-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঢাকা-মুখী সার্ভিস লেন দিয়ে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সার্ভিস লেনে বসে থাকা কয়েকজন শ্রমিকের ওপর দিয়ে ট্রাকটি উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও দুইজন আহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুপ্রিম কোর্ট খুলছে রোববার

সুপ্রিম কোর্ট খুলছে রোববার

ইরান যুদ্ধের ৫০ দিনে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধের ৫০ দিনে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার

দাম বাড়লো জ্বালানি তেলের

দাম বাড়লো জ্বালানি তেলের

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের দল চায় ব্রাজিলের অধিকাংশ মানুষ

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের দল চায় ব্রাজিলের অধিকাংশ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App