×

ঢাকা

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ ২ শীর্ষ মাদককারবারি আটক, আহত ৮

Icon

মাহফুজ খান,রূপগঞ্জ থেকে

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৪:৫৩ পিএম

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ ২ শীর্ষ মাদককারবারি আটক, আহত ৮

ছবি: কাগজ প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি আবু হানিফসহ দুইজনকে আটক করা হয়েছে। স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ার মুখে তারা আটক হয়। এসময় মাদককারবারিদের হামলা ও গুলির মুখে অন্তত ৮ জন যুবদল নেতা আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকারে করে মাদক বহন করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় নেতাকর্মীরা সন্দেহভাজন গাড়িটিকে ধাওয়া দেন। ধাওয়ার একপর্যায়ে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে বিদেশি একটি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইন রয়েছে বলে জানা গেছে।

আটক ব্যক্তিদের মধ্যে একজন হলেন এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি আবু হানিফ। ধরা পড়ার সময় তার সহযোগীরা পালানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় মাদককারবারিরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে এবং ধাওয়া করা নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৮ জন যুবদল নেতা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানা সূত্র জানায়, ঘটনাস্থল থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটক দুইজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। রূপগঞ্জকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে এলাকায় মাদক ব্যবসা অনেকটাই কমে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

দুই মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল

দুই মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App