×

ঢাকা

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী নিহত:

ডোপ টেস্টে তিন আসামির মাদকাসক্তের প্রমাণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ এএম

ডোপ টেস্টে তিন আসামির মাদকাসক্তের প্রমাণ

গ্রেপ্তারদের আগামী রবিবার আদালতে তোলা হবে। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়া গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান। তিনি জানান, ডোপ টেস্টে ২ জনের পজেটিভ পাওয়া গেছে। প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের (২০) শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের (২২) শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। অপরজন আসিফ চৌধুরীর শরীরে অ্যালকোহল জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে তাদের ডোপ টেস্ট করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়। ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমীনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, গ্রেপ্তারদের আগামী রবিবার আদালতে তোলা হবে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃতরা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিলে বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই নিহত হন ও অপর দুই শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বরিবার শুনানি জন্য দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, ব্রেক ফেল হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই মামলায় আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

গ্রেপ্তার তিনজনের মধ্যে রয়েছেন- প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন (২০)। তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে।

গ্রেপ্তার অন্য দুজন হলেন ওই গাড়িতে থাকা মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) ও উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী (১৯)। গ্রেপ্তার তিনজনই শিক্ষার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App