×

অপরাধ

জেএমবি সংশ্লিষ্টতা সন্দেহে কিশোর হেফাজতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

জেএমবি সংশ্লিষ্টতা সন্দেহে কিশোর হেফাজতে

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি-এর সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসি এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হেফাজতে নেওয়া ওই কিশোরের সঙ্গে শেরে বাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান এবং রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে।

সিটিটিসি আরও জানায়, সংশ্লিষ্ট কিশোরটি অনলাইনে সক্রিয় ছিল এবং উগ্রবাদী সংগঠন আইএস-এর পক্ষে বিভিন্ন প্রচারণামূলক কনটেন্ট শেয়ার করত। পাশাপাশি সদস্য সংগ্রহের চেষ্টা, বোমা তৈরির নির্দেশনাসংবলিত পিডিএফ ফাইল আদান-প্রদান এবং সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশ চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগ পাওয়া গেছে।

আইন অনুযায়ী হেফাজতে নেওয়া কিশোরকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হজযাত্রীরা আল্লাহর মেহমান, আমরা তাদের খাদেম’

‘হজযাত্রীরা আল্লাহর মেহমান, আমরা তাদের খাদেম’

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App