×

অপরাধ

মতিঝিল থেকে ৪ রোহিঙ্গা গ্রেফতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম

মতিঝিল থেকে ৪ রোহিঙ্গা গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থেকে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অভিযোগে চার রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেফতাররা হলেন— মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার, উম্মে কুলসুম ও অপ্রাপ্তবয়স্ক একজন। 

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এসব তথ্য দেন। 

তিনি বলেন, “বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে মতিঝিলের একটি হোটেলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম। তাদের কাছ থেকে মানবপাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুটি ভিসার প্রিন্ট কপি জব্দ করা হয়েছে।” এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।  

আরিফা আখতার প্রীতি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মানবপাচার কাজে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App