×

অপরাধ

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যায় সন্দেহভাজন মিলন আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যায় সন্দেহভাজন মিলন আটক

ছবি : সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১২ জানুয়ারি) সকালে র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় জানানো হয়, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুলছাত্রীর চাঞ্চল্যকর হত্যা মামলার সন্দিগ্ধ আসামি মিলনকে র‍্যাবের অভিযানে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর থানা এলাকায় র‍্যাব-৩ ও র‍্যাব-৬-এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাজধানীর বনশ্রী এলাকায় ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। সে রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সঙ্গে সে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি ভবনে বসবাস করত।

নিহত শিক্ষার্থীর বড় বোন শোভা জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে তিনি বাসা থেকে জিমে যান। পরে বাসায় ফিরে ছোট বোন লিলিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ভেবেছিলেন মাথায় আঘাত লেগেছে। তবে হিজাব খুলে দেখেন, তার গলায় রশি প্যাঁচানো এবং বঁটি দিয়ে কাটা হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেজি সাইজের এক ইলিশ সাড়ে ৪ হাজার টাকা

বৈশাখের উত্তাপ কেজি সাইজের এক ইলিশ সাড়ে ৪ হাজার টাকা

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

রাজধানীতে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

রাজধানীতে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App