×

অপরাধ

আদালত থেকে পালালো ডাকাতি মামলার আসামি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম

আদালত থেকে পালালো ডাকাতি মামলার আসামি

সিএমএম কোর্ট

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে এক ডাকাতি মামলার আসামির পালানোর ঘটনা ঘটেছে। আরিফুর ইসলাম আরিফ (২৮) নামের এই আসামি হাতিরঝিল থানার এক ডাকাতি মামলার রিমান্ডে ছিলেন। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের। 

তিনি বলেন, এক দিনের রিমান্ড শেষে আসামি আরিফকে শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের-১১ হাজির করা হয়। আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ সময়ের মধ্যে তিনি আদালত থেকে পালিয়ে যান। আসামির দায়িত্বে ছিল পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল। সিরাজ ও কাজলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফের বিরুদ্ধে মামলা করা হবে।

আরো পড়ুন: ‘চাল রশিদ’ গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App