×

ক্রিকেট

‘অ্যাডহক কমিটি অসাংবিধানিক’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

‘অ্যাডহক কমিটি অসাংবিধানিক’

ছবি: আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে ‘অসাংবিধানিক ও অবৈধ’ বলে আখ্যায়িত করেছেন আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য দাবি করে নিজেকেই বোর্ডের ‘একমাত্র বৈধ সভাপতি’ হিসেবে ঘোষণা করেছেন তিনি। 

মঙ্গলবার (৭ এপ্রিল) এনএসসি বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেওয়ার পর এক বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানান আমিনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আমিনুল ইসলাম বলেন, গত ৫ এপ্রিল এনএসসি যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, তার কোনো আইনগত ভিত্তি নেই। ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ উপায়ে সম্পন্ন হয়েছে। ওই নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন। কমিশনে কমিশনার হিসেবে ছিলেন অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং এনএসসির তৎকালীন নির্বাহী পরিচালক।

নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমিনুল ইসলাম আরও জানান, ১৫টি ক্লাব ও তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে ওঠা আপত্তিগুলো নির্বাচনের আগেই আধা-বিচারিক শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল। ২০২৫ সালের ২৪ ও ২৫ সেপ্টেম্বর এই শুনানি অনুষ্ঠিত হয়। ফলে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বলে তিনি দাবি করেন।

এনএসসির এই পদক্ষেপকে ‘এখতিয়ারবহির্ভূত’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে বর্ণনা করেছেন আমিনুল। তিনি অভিযোগ করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে হওয়া এই তদন্তের মূল লক্ষ্য ছিল নির্বাচিত পর্ষদকে সরিয়ে দেওয়া। বিসিবি সভাপতি বলেন, আইসিসির সংবিধান অনুযায়ী প্রতিটি সদস্য বোর্ডকে সরকারি হস্তক্ষেপমুক্ত থেকে কার্যক্রম পরিচালনা করতে হয়। কিন্তু বিসিবির বর্তমান পরিস্থিতিকে তিনি একটি ‘সাংবিধানিক অভ্যুত্থান’ হিসেবে উল্লেখ করেন।

তামিম ইকবালের নেতৃত্বাধীন নবগঠিত অ্যাডহক কমিটির কোনো বৈধতা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই কমিটির কর্তৃত্ব স্বীকার করি না।’ আইনি লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি জানান, হাইকোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নির্বাচিত সভাপতি হিসেবে তিনিই বিসিবির বৈধ প্রধান।

এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ও বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেন আমিনুল ইসলাম। তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে অবিলম্বে এই সংকটে হস্তক্ষেপ করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে আজ সকালেই খালেদ মাসুদ পাইলটকে সঙ্গে নিয়ে পূর্বাচলে বিসিবির মাঠ পরিদর্শনে গিয়েছিলেন আমিনুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App