×

ক্রিকেট

স্পিন ঝড়ে কলম্বো কাঁপালো ইংল্যান্ড, জ্যাকসের বিশ্বরেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

স্পিন ঝড়ে কলম্বো কাঁপালো ইংল্যান্ড, জ্যাকসের বিশ্বরেকর্ড

ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার কলম্বোয় আবারও স্পিনের দাপট দেখল ক্রিকেট বিশ্ব। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তৃতীয়বার, যখন স্পিননির্ভর ম্যাচের সাক্ষী হলেন দর্শকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নেওয়ার ম্যাচে বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার উইল জ্যাকস। গ্রুপপর্ব ও সুপার এইট মিলিয়ে সাত ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড, আর এর মধ্যে চারবারই ম্যাচসেরা হয়েছেন জ্যাকস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ চারবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়ার রেকর্ড এতদিন ছিল অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের দখলে। ২০১২ সালের আসরে তিনি এই কীর্তি গড়েছিলেন। এবার ২০২৬ বিশ্বকাপে সেই রেকর্ডে ভাগ বসালেন জ্যাকস। এছাড়া এক আসরে তিনবার ম্যাচসেরা হওয়ার নজির রয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার।

আরো পড়ুন : সেরা অলরাউন্ডার সিকান্দার রাজা

নিউজিল্যান্ডের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল হাতে ও ৪ উইকেট অবশিষ্ট রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। এর মাধ্যমে তারা গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। ম্যাচের শেষদিকে কিউইদের কাছ থেকে জয় ছিনিয়ে আনেন জ্যাকস ও রেহান আহমেদ। সপ্তম উইকেটে মাত্র ১৬ বলে ৪৪ রানের ঝড় তোলেন তারা। জ্যাকস ১৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় করেন ৩২ রান। এর আগে বল হাতে ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

এর আগের ম্যাচগুলোতেও সমান উজ্জ্বল ছিলেন জ্যাকস। নেপালের বিপক্ষে অপরাজিত ৩৯ রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি ১৭ রানে ১ উইকেট, ইতালির বিপক্ষে অপরাজিত ৫৩ রান ও ৩৪ রানে ১ উইকেট, আর শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রান ও ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। সামনে সেমিফাইনাল এবং সম্ভাব্য ফাইনাল থাকায়, এক আসরে সর্বোচ্চ ম্যাচসেরার রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগও রয়েছে তার সামনে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪০ ওভারের মধ্যে ৩১ ওভারই করেছেন স্পিনাররা। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ। এর আগে চলমান আসরের ভারত-পাকিস্তান ম্যাচেও স্পিনাররা মোট ৩১ ওভার করেছিলেন। এছাড়া শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে স্পিনারদের ওভার ছিল ৩০টি। তিনটিই হয়েছে কলম্বোর এই মাঠে, যা নির্দিষ্ট এক আসরে সর্বোচ্চ স্পিন-ওভারের রেকর্ড গড়েছে। উল্লেখ্য, ২০১২ সালের আসরেও এই ভেন্যুতে স্পিনাররা ২৬ ওভার বল করার নজির স্থাপন করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

কোনো এক ব্যক্তির নির্দেশে স্বাধীনতা ঘোষণা হয়নি: মির্জা ফখরুল

কোনো এক ব্যক্তির নির্দেশে স্বাধীনতা ঘোষণা হয়নি: মির্জা ফখরুল

ডিজেল-অকটেন আমদানির জন্য বিকেলে জরুরি বৈঠকে বসছেন অর্থমন্ত্রী

ডিজেল-অকটেন আমদানির জন্য বিকেলে জরুরি বৈঠকে বসছেন অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App