×

ক্রিকেট

ভারত থেকে সরে যেতে পারে বিশ্বকাপ, বিকল্প ভাবনায় আইসিসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

ভারত থেকে সরে যেতে পারে বিশ্বকাপ, বিকল্প ভাবনায় আইসিসি

ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনা বিশ্ব ক্রিকেটের বড় আসরের আয়োজনকেও প্রভাবিত করতে পারে। আইসিসির অভ্যন্তরীণ আলোচনায় ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০৩১ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ বিকল্প ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা বিবেচনায় নেওয়া হচ্ছে। ২০৩১ বিশ্বকাপ যৌথভাবে ভারত ও বাংলাদেশে আয়োজন হওয়ার কথা।

তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে, অস্ট্রেলিয়াকে সম্ভাব্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। এ তথ্য জানিয়েছে, অস্ট্রেলিয়ার সংবাদপত্র দ্য সিডনি মর্নিং হেরাল্ড।

বর্তমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা আলোচনাকে আরো তীব্র করেছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলা আসরে পাকিস্তান শুরুতে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। নিরাপত্তা কারণে বাংলাদেশকে অংশ নিতে না দেওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়। শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার পর পাকিস্তান দলকে ম্যাচে অংশ নেওয়ার অনুমতি দেয়।

আরো পড়ুন : ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়েও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

দুই দেশের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। ২০২৫ সালের মাঝামাঝি এই উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তা যুদ্ধের সম্ভাবনাকেও স্পর্শ করেছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বড় টুর্নামেন্টে দ্বিপক্ষীয় উত্তেজনার ছাপ এখনও রয়েছে।

দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২৪–২০২৭ সম্প্রচার চক্রে ‘হাইব্রিড মডেল’-এ সম্মত হয়েছে। এই মডেল অনুযায়ী আইসিসি আয়োজিত টুর্নামেন্টে দল দুটি একে অপরের দেশে গিয়ে খেলবে না। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হবে।

ক্রিকেট প্রশাসকদের আশঙ্কা, রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে ভবিষ্যতের বড় আসরের সময়সূচি ও আয়োজন অনিশ্চয়তার মুখে পড়তে পারে। তাই আইসিসি বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে চাইছে। অস্ট্রেলিয়াকে বিকল্প হিসেবে ভাবার পেছনে অতীত অভিজ্ঞতাও রয়েছে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচে দর্শক উপস্থিতি রেকর্ডসংখ্যক ছিল।

আইসিসি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেট মহলে আলোচনা রয়েছে যে, রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে ভবিষ্যতের বড় টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের নজির আরো বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App