×

ক্রিকেট

অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৮ পিএম

অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ!

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

টেস্ট সিরিজের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরেছে টাইগাররা। বুধবার ( ৯ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে দিল্লীতে মাঠে নামবে দুই দল। এর আগে জানা গেল, ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার ভারতের বিপক্ষে সিরিজের ২য় ম্যাচে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। জানা গেছে, ২য় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে থেকে জানা গেছে, ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিই হতে চলেছে বাংলাদেশের জার্সিতে এ ফরম্যাটে মাহমুদউল্লাহর শেষ ম্যাচ। অভিজ্ঞ এই ক্রিকেটার বিসিবিকেও নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানা গেছে।

মাহমুদউল্লাহ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২১ সালে। বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত তিনি টি-টোয়েন্টি খেলেছেন ১৩৯টি, ১১৭.৭৪ স্ট্রাইক রেটে করেছেন ২৩৯৫ রান, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটে ৪৩ ম্যাচে টাইগারদের অধিনায়কত্বও করেছেন তিনি।

আরো পড়ুন : স্বপ্ন পূরণ হতে পারে সাকিবের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশে নয়, ঢাকাতেই সীমিত থাকছে অনলাইন-অফলাইন ক্লাস ব্যবস্থা

সারাদেশে নয়, ঢাকাতেই সীমিত থাকছে অনলাইন-অফলাইন ক্লাস ব্যবস্থা

চুক্তি না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের

চুক্তি না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের

হত্যাচেষ্টার আরেক মামলায় প্রতিমন্ত্রী মাহবুব গ্রেপ্তার

হত্যাচেষ্টার আরেক মামলায় প্রতিমন্ত্রী মাহবুব গ্রেপ্তার

ময়মনসিংহে হামে ২ শিশুর মৃত্যু, ভর্তি ২৬

ময়মনসিংহে হামে ২ শিশুর মৃত্যু, ভর্তি ২৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App