×

সারাদেশ

জামালপুরে শিশুকে যৌন নিপীড়ন, ১ জন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০৬ পিএম

জামালপুরে শিশুকে যৌন নিপীড়ন, ১ জন গ্রেপ্তার

ছবি: ফাইল ফটো

জামালপুরের মাদারগঞ্জে ১৪ বছরের এক শিশুকে যৌন নিপীড়নে অভিযোগে শাহজাহান মুল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ পুলিশ।

শনিবার (২৩ মে) রাতে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তারকৃত শাহজাহান মুল্লা মির্জাপুর গ্রামের মৃত তারা মুল্লার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) বিকালে শিশুটির মা বাড়ির পাশে কাজে যান এবং তার বাবা বাড়িতে না থাকায় ফাঁকা বাড়িতে শিশুটি একা ঘুমিয়ে ছিল। ওই সুযোগে অভিযুক্ত শাহজাহান মুল্লা ঘরে প্রবেশ করে শরীরের বিভিন্ন স্পর্শকাতরস্থানে হাত দিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় ঘুম ভাঙলে  শিশুটির চিৎকার শুরু করলে অভিযুক্ত বিষয়টি কাউকে জানালে তার পরিবারের ক্ষতি করবে বলে ভয়-ভীতি দেখায় পরে শাহজাহান মুল্লা পালিয়ে যায়। 

এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শাহজাহান মুল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় ঘটনা নিশ্চিত করে বলেন, ১৪ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App