×

সারাদেশ

অস্ত্র-গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান-কর্মচারী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পিএম

অস্ত্র-গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান-কর্মচারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লায় একটি মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এক কর্মচারীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকার ‘যত্মের মায়া মাদক আসক্তি নিরাময় কেন্দ্রে’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ওই মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) এবং কর্মচারী আশরাফুল ইসলাম আকাশ (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আশরাফুল ইসলাম আকাশ ও মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেখানো স্থান থেকে মাদক নিরাময় কেন্দ্রের চারতলা ভবনের মোবাইল টাওয়ারে অভিনব কৌশলে লুকানো অবস্থায় একটি ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জেলা ডিবির ওসি মো. শামসুল আলম শাহ জানান, আটক দুজনের দেওয়ার তথ্যের ভিত্তিতে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App