×

সারাদেশ

চট্টগ্রাম ও নড়াইলে ৩২,৫০০ লিটার ডিজেল উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:২২ পিএম

চট্টগ্রাম ও নড়াইলে ৩২,৫০০ লিটার ডিজেল উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সিতাকুণ্ড এবং নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক তিনটি অভিযানে সাড়ে ৩৫ হাজার লিটারের বেশি পরিমাণ ডিজেল উদ্ধার করেছে প্রশাসন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় অবৈধভাবে তেল মজুতের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সলিমপুরের সিটি আবাসিক গেটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে প্রায় ২৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে পরিবহনের সময় জ্বালানি তেল অপসারণ করে গোপনে মজুত করছিল।

অন্যদিকে, নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে সাড়ে প্রায় ৭ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় অভিযানে এই ডিজেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাউলী গ্রামের ছাত্তার শেখের ছেলে পিন্টু শেখ (৫৫)-এর কাছ থেকে ৯ ব্যারেলে মোট ১৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালান। অভিযানে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখ (৪৫)-এর কাছ থেকে ২৮ ব্যারেলে ৫৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় তাকেও একই আইনের আওতায় ৬ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে নামাজে গিয়ে জুতা হারিয়ে হানজালার ফেসবুক পোস্ট

সংসদে নামাজে গিয়ে জুতা হারিয়ে হানজালার ফেসবুক পোস্ট

ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেদের পরীক্ষা নেবে কর্তৃপক্ষ

ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেদের পরীক্ষা নেবে কর্তৃপক্ষ

বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা

চট্টগ্রাম ও নড়াইলে ৩২,৫০০ লিটার ডিজেল উদ্ধার

চট্টগ্রাম ও নড়াইলে ৩২,৫০০ লিটার ডিজেল উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App