লাইসেন্সবিহীন দোকানে মিললো সাড়ে ৩ হাজার লিটার ডিজেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
নেত্রকোনা সদর উপজেলার হাটখলা বাজারে লাইসেন্সবিহীন একটি দোকানে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর এই ডিজেল জব্দ করা হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, ‘গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা প্রশাসন নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারের মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সেখানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৩ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৬(ক) লঙ্ঘনের অপরাধে ২০ (১) ধারা মতে দোকান মালিক জহিরুল চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং জব্দ করা ডিজেল স্থানীয় দুজন মেম্বারের জিম্মায় রেখে নিকটস্থ ফিলিং স্টেশনে সর্বসাধারণের কাছে সরকারি দরে বিক্রয়ের উদ্দেশ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
