×

সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:২৭ পিএম

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত

ছবি: প্রতীকি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই একই পরিবারের বলে মনে করছে পুলিশ।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, ‘কালিহাতী উপজেলার ধলাটেংগর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। তবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুকুর সংস্কারের নামে ‘মাটি বাণিজ্য’

মানিকগঞ্জের ঘিওর পুকুর সংস্কারের নামে ‘মাটি বাণিজ্য’

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জানুয়ারি

প্রতিযোগিতামূলক অর্থনীতির জন্য কেমন হওয়া উচিত নতুন বাজেট?

লজিস্টিক্স থেকে ডিজিটাল গভর্নেন্স প্রতিযোগিতামূলক অর্থনীতির জন্য কেমন হওয়া উচিত নতুন বাজেট?

আমিরাতের উপকূলে জাহাজ আটক, নেওয়া হচ্ছে ইরানের জলসীমায়

আমিরাতের উপকূলে জাহাজ আটক, নেওয়া হচ্ছে ইরানের জলসীমায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App