×

সারাদেশ

মাদারীপুর থেকে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

মাদারীপুর থেকে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, দেশের অন্যান্য সংসদীয় আসনের তুলনায় মাদারীপুর-৩ আসনে সবচেয়ে বেশি উন্নয়ন হবে। এরই মধ্যে সে ব্যাপারে কার্যক্রম শুরু হয়েছে। মাদারীপুরে গুরুত্বপূর্ণ দুটি খাল খননের জন্য কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন এবং দুটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন: ১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম শুরু

খোকন তালুকদার বলেন, গত দেড় বছর অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসন ঢিলেঢালাভাবে চলছিল। কেউ কারো দায়িত্ব নিচ্ছিলো না। জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠন হয়েছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান সব অন্যায়ের বিরুদ্ধে শতভাগ সোচ্চার রয়েছেন।

তিনি আরও বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত আছেন, তাদের রমজান মাসে শুধুমাত্র বোঝানো হবে। এর মধ্যে যদি তারা সংশোধন না হয়, তাহলে ঈদের পরে মাদক নির্মুলে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার, দোয়া ও মোনাজাত মাহফিলে ৮-১০ হাজার মানুষ অংশ নেন।

উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App